ঢাকা
সর্বশেষ
  • খবর লোড হচ্ছে…

এমপির ডিও লেটারে, ৫ মাস পর মহাসড়ক উন্নয়ন প্রকল্পে কুতুবদিয়া-আজম সড়ক

 

কুতুবদিয়া প্রতিনিধি:

স্থানীয় সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজউল্লাহ ফরিদ-এর ডিও লেটারের পরিপ্রেক্ষিতে ‘মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পে কুতুবদিয়া-আজম সড়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে, কুতুবদিয়া-আজম সড়ককে মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় আনার জন্য চলতি বছরের ১ এপ্রিল ২০২৬ তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিও লেটার দেন স্থানীয় সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজউল্লাহ ফরিদ।

এর প্রায় পাঁচ মাস পর বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলতি অর্থবছরের একনেকের তৃতীয় সভায় ‘মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (৩য় পর্যায়)’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্পের আওতায় কুতুবদিয়া-আজম সড়কও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে

কুতুবদিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। সড়কটির মানোন্নয়ন ও প্রশস্তকরণের মাধ্যমে স্থানীয় মানুষের যাতায়াত, পণ্য পরিবহন এবং সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

Post a Comment

أحدث أقدم
মেনু