মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীতে দোহা’স ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহেশখালী উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দু শুক্কুর সিআইপি, মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুস সোলতান, ক্যামব্রিয়ান হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শামসুদ্দোহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বৃত্তি ও সংবর্ধনা পাওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

إرسال تعليق