ঢাকা
সর্বশেষ
  • খবর লোড হচ্ছে…

কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

 

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বজ্রপাতে আবুল কাশেম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেইজ্জার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম মেইজ্জার পাড়ার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘রেহেনার বাপ’ এবং ‘জম হালাইয়া’ নামে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কুতুবদিয়া ২৪ | স্থানীয় সংবাদ

Post a Comment

নবীনতর পূর্বতন
মেনু