![]() |
| দক্ষিণ ধূরংয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা, এলাকায় শোকের ছায়া |
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরং ইউনিয়নের ধূরং কাঁচা ৭ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে সোবা মনি নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের নথি অনুযায়ী, রাত ৮টা ৪৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক ডা. নাদিয়া পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। নথিতে মৃত্যুর কারণ হিসেবে “Brought dead due to drowning” উল্লেখ করা হয়েছে।
নিহত শিশু সোবা মনি, বয়স ২ বছর। তার বাবার নাম জাহেদ হোসেন। বাড়ি দক্ষিণ ধূরং ইউনিয়নের ধূরং কাঁচা, ৭ নম্বর ওয়ার্ডে।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট শিশুর এমন মৃত্যুতে স্থানীয়দের মাঝেও নেমে এসেছে বিষাদের আবহ।
কুতুবদিয়া ২৪-এর পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা।

إرسال تعليق