কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজারে অনুষ্ঠিতব্য ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে প্রস্তুত কুতুবদিয়া থানা কাবাডি দল। এ উপলক্ষে দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার রাতে কুতুবদিয়া থানা কম্পাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে দলের জার্সি উন্মোচন করেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুবুল হক।
এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার উপপরিদর্শক প্রবাল সিংহা, মো. ইয়াছিন এবং কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবুল কাশেম।
আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আগামীকাল শনিবার সকাল ১০টায় কক্সবাজারের রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এতে কুতুবদিয়া থানা কাবাডি দল অংশ নেবে।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে দলের খেলোয়াড়দের উৎসাহিত করে ওসি মো. মাহাবুবুল হক বলেন, প্রতিযোগিতায় কুতুবদিয়া থানার প্রতিনিধিত্ব করতে পেরে দলটি ভালো খেলবে এবং শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে মাঠে নিজেদের সেরাটা তুলে ধরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


إرسال تعليق