ঢাকা
সর্বশেষ
  • খবর লোড হচ্ছে…

কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক মোতাহেরা বেগমকে বিদায় সংবর্ধনা

 

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়া সরকারি কলেজে দীর্ঘ ৩২ বছর ১০ মাস চাকরিজীবন শেষে পিআরএল (অবসরোত্তর ছুটি) গমন উপলক্ষে রসায়ন বিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব মোতাহেরা বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাংলা বিষয়ের প্রভাষক এইচ. এম. ইজতেহাদুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাং নাজের হোছাইন।

কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া প্রভাষক মোতাহেরা বেগমের দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কলেজের শিক্ষা কার্যক্রমে তাঁর দীর্ঘদিনের অবদান ও দায়িত্বশীলতার কথা স্মরণ করেন।

এ সময় তিনি মোতাহেরা বেগমের অবসরোত্তর জীবন সুন্দর, শান্তিময় ও নীরোগ হোক এবং তিনি দীর্ঘায়ু লাভ করুন—এ কামনা করেন।

দীর্ঘ কর্মজীবন শেষে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা ও শুভেচ্ছায় বিদায় নেওয়া প্রভাষক মোতাহেরা বেগমের প্রতি অনুষ্ঠানে উপস্থিত সবাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।

Post a Comment

أحدث أقدم
মেনু