কুতুবদিয়া সংবাদদাতা:
কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ।
গতকাল(সোমবার) ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি আসিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ সালাম কুতুবী, সংসদ সদস্যের একান্ত সহকারী তারেক রহমান জুয়েল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এ সহায়তা দেওয়া হয়। সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণে সহয়তা দেওয়া হবে বলে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন