ঢাকা
সর্বশেষ
  • খবর লোড হচ্ছে…

মহেশখালী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মহেশখালী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মহেশখালী প্রতিনিধি, আমিনুল হক:
কক্সবাজারের মহেশখালী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সূচনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। এ সময় তিনি স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে স্থানীয়দের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।” তিনি জানান, পর্যায়ক্রমে মহেশখালী পৌরসভার অন্যান্য ওয়ার্ডেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; পৌরবাসীকেও নিজ নিজ বাড়িঘর, আশপাশের এলাকা ও পানি জমে থাকতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব।

স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলে মশার বংশবিস্তার কমানোর পাশাপাশি পৌর এলাকার পরিবেশও সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে।

আমিনুল হক
মহেশখালী
২৩ সেপ্টেম্বর ২০২৬

Post a Comment

নবীনতর পূর্বতন
মেনু