নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ক্রিকেট মাঠ ও স্টেডিয়াম আধুনিকায়ন এবং সংস্কারের জন্য প্রধানত মাঠের পিচ, নিষ্কাশন ব্যবস্থা এবং গ্যালারি বা ড্রেসিং রুমের সুযোগ-সুবিধাসহ উন্নত করার লক্ষে আজ পরিদর্শন করেছেন বিসিবির পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, নিরাপত্তা কমিটির চেয়ারম্যান এবং টেন্ডার ও ক্রয় কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন।
এসময় সময় তিনি স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। আগামী দিনগুলোতে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন কাজ করা দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছেন। এছাড়াও মাঠের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করে এখানে প্রশিক্ষণ ক্যাম্প ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ আয়োজনের পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলোয়াড় অনুশীলনের উপযোগী পরিবেশ তৈরি করা হবে।
কক্সবাজার ক্রিকেটের জন্য আরও শক্তিশালী ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এসময় বিসিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুমিনুল হকসহ বিভিন্ন খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন